ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৬:১১:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৬:১১:৫৭ অপরাহ্ন
​বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড ​ছবি: সংগৃহীত
জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করেছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)-মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট।

নভেম্বরে ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি, যা বাংলাদেশের যে কোনো বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে সর্বোচ্চ মাসিক উৎপাদন।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিআইএফপিসিএলের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, মাসব্যাপী দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১১.৫ শতাংশ অবদান রেখে ধারাবাহিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এটা প্ল্যান্টের উচ্চ শিল্প ক্ষমতা, দক্ষ কয়লা ও সম্পদ ব্যবস্থাপনা এবং আর্থিক কর্ম পরিকল্পনার ফল। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ