ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুরান ঢাকায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৫:৫৩:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৬:১৬:২৫ অপরাহ্ন
পুরান ঢাকায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ​প্রতীকী ছবি
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে চকবাজারের একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, চকবাজারের একটি ৩ তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

আগুনে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে, বিকেল ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে জহুরি মহল্লায় ৬ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা রাশেদ বিন খালেদ বলেন, একটি ছয়তলা আবাসিক ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ