ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিএনপি মিডিয়া সেলের বিবৃতি

খালেদা জিয়ার স্বাস্থ্যের তথ্য জানাবেন ডা. জাহিদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৫:১১:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৫:১১:৪৪ অপরাহ্ন
খালেদা জিয়ার স্বাস্থ্যের তথ্য জানাবেন ডা. জাহিদ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে দলটি। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিএনপি মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে এ অনুরোধ করা হয়েছে।

দলটির মিডিয়া সেল জানিয়েছে, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রচারে শৃঙ্খলা বজায় রাখতে এবং গুজব কিংবা বিভ্রান্তি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমসহ সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ