ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ৩০টি গরু লুট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-১২-২০২৫ ০১:০৫:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১২-২০২৫ ০১:০৫:৫৯ অপরাহ্ন
অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ৩০টি গরু লুট ফাইল ছবি
সাভারের আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ৩০টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। পরে ৫টি গরু ও ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) রাতে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার দিবাগত রাতে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার রাতে বগুড়া থেকে ট্রাকযোগে ৩০টি গরু নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন এক ব্যবসায়ী। রাত ২টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের ডিইপিজেড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ট্রাকের গতিরোধ করে। এরপর ট্রাকের চালক ও গরু ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা গরুসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে ওই ব্যবসায়ী আশুলিয়া থানা পুলিশকে ঘটনাটি জানান।

ওসি আব্দুল হান্নান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে অভিযান চালিয়ে ৫টি গরু ও ট্রাক ময়মনসিংহ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে রাত পর্যন্ত কোনো ডাকাত সদস্যকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ