ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি স্থগিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৮:১২:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৮:১২:২৯ অপরাহ্ন
​জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শীতকালীন ছুটি স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ছুটি নির্ধারিত ছিল। তবে ভর্তি পরীক্ষা, জকসু নির্বাচন এবং সাম্প্রতিক ভূমিকম্পজনিত বিঘ্নসহ নানা কারণে ছুটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ও জকসু নির্বাচন উপলক্ষে অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের কারণে পাঠদানেও প্রভাব পড়েছে। এসব বিবেচনায় পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা সাপেক্ষে শীতকালীন ছুটি পুনর্নির্ধারণ করা হবে।

আগামী ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ছুটি পরবর্তীতে প্রদান করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ