ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​দেশে ডলার সংকট নেই : গভর্নর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০১:৩৪:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০১:৩৪:০৬ অপরাহ্ন
​দেশে ডলার সংকট নেই : গভর্নর সংবাদচিত্র: সংগৃহীত
দেশে ডলার সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, দেশে ডলার সংকট নেই । রমজানকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোনো শঙ্কা নেই আমদানিতে। প্রতিটি পণ্যের আমদানি বেশি হয়েছে।

ডলার এক্সচেঞ্জ রেট প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, মূল্যস্ফীতি কমাতে ডলার এক্সচেঞ্জ রেট বাজারভিত্তিক করা হয়েছে, এতে আমরা সফল হয়েছি ৷ আমরা যত ইচ্ছে আমদানি করতে পারি, ব্যাংকিং খাতে আমদানিতে কোনো সমস্যা নেই।

তিনি আরও বলেন, যদি কেউ আমদানি করতে না পারে; সেটা তার নিজের সমস্যা। আমদানি করার পর টাকা নিয়ে আসা ব্যবসায়ীদের দায়িত্ব।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ