ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​মারা গেলেন ফিডব্যাক ব্যান্ড তারকা সেলিম হায়দার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১১:৫০:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১১:৫৪:৪১ পূর্বাহ্ন
​মারা গেলেন ফিডব্যাক ব্যান্ড তারকা সেলিম হায়দার ফাইল ছবি
না ফেরার দেশে পাড়ি জমালেন বরেণ্য গিটারিস্ট সেলিম হায়দার। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীত পরিচালক এবং ফিডব্যাক ব্যান্ডের সদস্য ফোয়াদ নাসের বাবু।

জানা গেছে, শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা হাতিরপুল পুকুর পাড় জামে মসজিদে জানাজ অনুষ্ঠিত হবে তার। এদিকে কয়েক মাস আগেই প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয় সেলিম হায়দারের। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

প্রযোজনা সংস্থা ঢুলির কর্ণধার লুজা মির্জা জানান, গত ৩১ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয় সেলিম ভাইকে। এরপর ২৪ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। কিন্তু এদিন (বৃহস্পতিবার) হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন সেলিম ভাইকে।

‎প্রসঙ্গত, সেলিম হায়দার দেশের জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম একজন। তিনি মূলত লিড গিটারিস্ট। তবে বেজ, রিদম গিটার, অ্যাকুস্টিক ড্রামস ও কীবোর্ডেও পারদর্শী ছিলেন। এছাড়া সেলিম হায়দারের সংগীত পরিচালনায় দুটি জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ফিডব্যাক’র ‘এইদিন চিরদিন রবে’ ও ‘ওই দূর থেকে দূরে’।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ