আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-১১-২০২৫ ০১:১৯:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-১১-২০২৫ ০১:৫৫:১৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই মতবিনিময় সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনীতি) মাহবুবুর রহমান, ডিএমপি কমিশনার, নৌ, বিমান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, র্যাব, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং সিআইডির প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সভায় নির্বাচনকালীন সময়ে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সংস্থা তাদের প্রস্তুতি, চ্যালেঞ্জ এবং মাঠপর্যায়ে করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরবে। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স