ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই

এবার শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০৩:৩২:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০৩:৩২:৩৫ অপরাহ্ন
এবার শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ সংবাদচিত্র: সংগৃহীত
চীনের চংকিনে চলমান এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে রীতিমতো উড়ছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছিল লাল-সবুজের কিশোররা। এবার তৃতীয় ম্যাচেও শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। 

বুধবার (২৬ নভেম্বর) ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮-০ ব্যবধানে জয়ের ম্যাচে বাংলাদেশের কেউই হ্যাটট্রিক করতে পারেননি। অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল জোড়া গোল করেছেন। এছাড়া ইকরামুল, মানিক ও বায়েজিদ একটি করে গোল করেন।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। শ্রীলঙ্কার গোলরক্ষক ভালো পারফর্ম করলেও বাংলাদেশের ধারাবাহিক আক্রমণাত্মক ফুটবলে ৫ গোল হজম করতে হয়েছে। গোলের খাতা খুলতে অবশ্য ২৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। আরিফের দারুণ পাস থেকে ইকরামুল মাথা ছুঁইয়ে জালে বল পাঠিয়ে বাংলাদেশের গোলযাত্রা শুরু করেন।   

এরপর ২৯ মিনিটে অপুর অসাধারণ পাসে মানিক দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে দ্বিতীয় গোল উপহার দেন। বিরতির পর ৬৪ মিনিটে রিফাতের পাস থেকে ফয়সাল এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়জিদ দূর থেকে জোরালো শটে গোল করেন। ইনজুরি সময়ে অধিনায়ক ফয়সাল হাফ-ভলিতে দারুণ লং রেঞ্জ শটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন।

অনুর্ধ্ব-১৭ সিরিজ
শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা বিসিবির

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ