ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৮:২৯:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৮:২৯:৪০ অপরাহ্ন
​ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক ​ছবি: সংগৃহীত
ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ে সরকারপ্রধানের দপ্তরে এ বৈঠক বসে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ উচ্চপর্যায়ের বৈঠকে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। ওই ভূমিকম্পে তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং ছয় শতাধিক মানুষ আহত হন। ঢাকার বহু ভবনে ফাটল দেখা দেয়, কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনাও ঘটে।

রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে, এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এর ২৪ ঘণ্টা পর শনিবার (২২ নভেম্বর) কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্প অনুভূত হয়। শুরু হয় রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক।

এদিকে ভূমিকম্পের পর ঢাকায় ছোট-বড় ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজউকের আয়োজনে ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনারে এ কথা জানান (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম।

তিনি বলেন, সমন্বিতভাবে কাজ না করা গেলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামলানো সম্ভব না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ