ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​অবশেষে চলেই গেলেন ধর্মেন্দ্র

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০২:৫০:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৩:০২:০৩ অপরাহ্ন
​অবশেষে চলেই গেলেন ধর্মেন্দ্র ফাইল ছবি
না ফেরার দেশে চলে গেছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে মুম্বাইয়ের নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি, এমনটাই দাবি করেছে ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ারসহ একাধিক গণমাধ্যম। তারা বলছে, বলিউডের হি-ম্যান খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। ৮৯ বছর বয়সে তিনি সোমবার (২৪ নভেম্বর) মৃত্যুবরণ করছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে ভারতের সিনেমার ছয় দশকের একটি সোনালি অধ্যায়ের পরিসমাপ্তি হলো।

ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা গেছে, অভিনেতার বাড়িতে ইতোমধ্যে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখা গেছে। বাড়ি থেকে ৫০ মিটার দূরত্বে ব্যারিক্যাড দিয়ে রাখা হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইতোমধ্যে স্পটে অভিনেতার মেয়ে এশা দেওলকে দেখা গেছে। এছাড়াও অনেক তারকার গাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখা গেছে। এদিকে চলতি মাসের শুরুর দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। সেসময় তাকে ঘিরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে গুজব। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেতার পরিবার।

এরপর সুস্থ হয়ে বাড়িতে ফিরেন অভিনেতা। আগামী ৮ ডিসেম্বর অভিনেতার ৯০তম জন্মদিন। আর তাই বিশেষ এই দিনকে ঘিরে গ্র্যান্ড সেলিব্রেশনের পরিকল্পনা চলছে বলেও জানা গিয়েছিল। ইতোমধ্যে তার স্ত্রী হেমা মালিনী সে প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছিলেন। সূত্র: ফিল্মফেয়ার, এনডিটিভি।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন  


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ