সরকার দুই-আড়াই মাস আছে, ভালো দৃষ্টান্ত রেখে যাব: পরিবেশ উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-১১-২০২৫ ১২:২৯:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-১১-২০২৫ ১২:২৯:০৫ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে। সোমবার (২৪ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজওয়ানা বলেন, আমাদের সরকার আর দুই-আড়াই মাস আছে। এই সময়ের মধ্যেই একটা ভালো দৃষ্টান্ত রেখে যাবে।
পরিবেশ উপদেষ্টা বলেন, ই-পারিবারিক আদালতের মাধ্যমে কাগজবিহীন একটি বিচারব্যবস্থার দিকে আমরা এগুলাম। যে নারী ও শিশুরা নির্যাতন ও পারিবারিক সহিংসতার শিকার তাদের জন্য সম্ভাবনা নিয়ে আসবে এ আদালত। অনেক আবেদন ব্যবস্থা অনলাইন থাকলেও, তা অনলাইনে করা যায় না। ই-পারিবারিক আদালতের সার্ভার যাতে ডাউন না থাকে সেদিকে নজর দিতে হবে। এ বিষয়ে আইনজীবীদের প্রতিও আহ্বান রইল। তিনি আরও বলেন, ইটভাটা ভাঙতে চাইলে বাধা দেওয়া হয়। যেকোনো সিদ্ধান্ত নিলে পদে পদে বাধার সৃষ্টি হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স