ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৩:৩৭:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৫:৩২:৫২ অপরাহ্ন
​দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর সংবাদচিত্র: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫ নভেম্বর দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২৩ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারি পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

আশাদুল হক জানান, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে। তিনি জানান, ৮১ টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডাকছে ইসি। সংলাপ ২৫ নভেম্বর মঙ্গলবার। সকাল বিকাল দুইভাগে এ সংলাপ হবে। এর মধ্যে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৪০টি সংস্থার সঙ্গে বসবে ইসি। আর একইদিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ৪১টি সংস্থার সঙ্গে বসবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ