ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিনিটের মধ্যে ঢাকায় দুইবার ভূমিকম্প

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৬:১৭:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৯:২৬:৪৪ অপরাহ্ন
মিনিটের মধ্যে ঢাকায় দুইবার ভূমিকম্প প্রতীকী ছবি
এক মিনিটের মধ্যে রাজধানী ঢাকায়  দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে  মাত্রা ছিল ৩ দশমিক ৭ ও ৪ দশমিক ৩। 

শনিবার (২২ নভেম্বর) বিকেলে ৬টা ৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় ।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৩ দশমিক ৭ ও ৪ দশমিক ৩ । উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, আজ সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ৪ দশমিক ৩।

এর আগে সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৩। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা। 

শনিবারের ভূমিকম্পটি আগের দিনের আফটার শক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

বাইপাইলে নয়, ৩.৩ মাত্রার ভূমিকম্পটি নরসিংদীর পলাশে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ