ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিজয়নগরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৪:২৯:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৪:২৯:৪১ অপরাহ্ন
​বিজয়নগরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড সংবাদচিত্র: সংগৃহীত
রাজধানীর বিজয়নগরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টা ৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, বিকেল ৩টা ৪ মিনিটের দিকে বিজয়নগরে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।  ১০তলা ভবনের ৯ম তলায় আগুনের সূত্রপাত। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ