ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কলাপাড়ায় বিদুৎস্পৃষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১১-২০২৫ ০২:৩৪:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১১-২০২৫ ০২:৩৪:৩৫ অপরাহ্ন
​কলাপাড়ায় বিদুৎস্পৃষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু ফাইল ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে ভাড়াটে মোটরসাইকেল চালক হৃদয় হাওলাদার (২৫) মারা গেছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে বিয়োগান্তক এ ঘটনা ঘটে।  নিহত হৃদয়ের বাড়ি বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিপাড়া গ্রামে। তার বাবার নাম দুলাল হাওলাদার। 

জানা গেছে, নিজ বাড়িতে বিদ্যুৎ লাইনঘেঁষা গাছের ডাল কাটতেছিলেন হৃদয় হাওলাদার। এক পর্যায়ে হাতের সঙ্গে বিদ্যুৎ লাইন লেগে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হন হৃদয় হাওলাদার। অচেতন অবস্থায় তাঁকে দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয় কে মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার ওসি ( তদন্ত)  ইলিয়াস তালুকদার জানান প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ