ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​আন্দোলনরত ৮ দলের কর্মসূচিতে পরিবর্তন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৬:৪১:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৬:৪১:২৪ অপরাহ্ন
​আন্দোলনরত ৮ দলের কর্মসূচিতে পরিবর্তন ​ফাইল ছবি
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনসহ ৫ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছে আন্দোলনরত ৮ দল। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জামায়াত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল ১৯ নভেম্বর (বুধবার) বিকেলে আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশের দেশের ৭টি বিভাগে সমাবেশ করার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের সমাবেশের পূর্ব ঘোষিত কর্মসূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে।
 
পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর রাজশাহী, ১ ডিসেম্বর খুলনা, ২ ডিসেম্বর বরিশাল, ৩ ডিসেম্বর রংপুর, ৪ ডিসেম্বর ময়মনসিংহ, ৫ ডিসেম্বর চট্টগ্রাম ও ৬ ডিসেম্বর সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ