ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​শেখ হাসিনার রায়ে পাকিস্তানের প্রভাব দাবি শুভেন্দুর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০১:০৮:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০১:০৮:৩৩ অপরাহ্ন
​শেখ হাসিনার রায়ে পাকিস্তানের প্রভাব দাবি শুভেন্দুর ​ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবরে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সোমবার (১৭ নভেম্বর) এএনআই–কে বলেন, ‘এটা পাকিস্তানের নির্দেশেই হয়েছে। এটা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই।’

শুভেন্দু আরও বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশি হলেও বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত, এবং তিনি একজন প্রগতিশীল মুসলমান—কখনোই চরমপন্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।’

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানায়, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে বলা হয়, ‘ভারত শেখ হাসিনাকে ঘিরে দেওয়া রায়টি লক্ষ্য করেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। এই লক্ষ্যে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করা হবে।’

বাংলাদেশ সম্পর্কিত যেকোনো পরিস্থিতিতে ভারত সব সময় শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান রাখে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ