ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ নির্বাচন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে ইসি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১১:০৯:১৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-১১-২০২৫ ১২:৫৮:১৯ অপরাহ্ন
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে ইসি ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার (১৮ নভেম্বর) এই তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা দিয়েই সংসদ নির্বাচন হবে। এর আগে, গত ৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। সে অনুযায়ী, দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং ১ হাজার ২৩০ জন হিজড়া ভোটার রয়েছেন। ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ফলে তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ