ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: উপদেষ্টা রিজওয়ানা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০১:০৪:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০১:০৪:৩২ অপরাহ্ন
পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: উপদেষ্টা রিজওয়ানা ফাইল ছবি
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়কে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, শেখ হাসিনার রায় ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। তিনি আরও বলেন, আমার বাসায় হামলা নিয়ে আমি আতঙ্কিত নই, বরং বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে; প্রাণও চলে গেছে- সেটা নিয়ে আমাদের কনসার্ন। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে জানিয়ে উপদেষ্টা বলেন, ওরা যা চেষ্টা করেছে, সেই পর্যায়ে যেতে পারবে না।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ