ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ককটেল নিক্ষেপ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-১১-২০২৫ ১২:২০:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১১-২০২৫ ১২:২০:৪৮ অপরাহ্ন
​গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ককটেল নিক্ষেপ ​ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

সোমবার (১৭ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরপর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পার্কটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে খাড়াজোড়ায় এলাকায় অবস্থিত।

গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিরাপত্তা কর্মী সিরাজুল ইসলাম জানায়, ভোর ৫টার দিকে গেটে লোকজন না থাকার সুযোগে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দ হওয়ায় বাইরে এসে আগুন দেখতে পেয়ে নিরাপত্তা কর্মীরা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণ করে।

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেরাজুল ইসলাম বলেন, গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আরও অথেনটিক তথ্য নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে অগ্নিসংযোগের ঘটনা ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ