মোহাম্মদপুরে পেট্রোল বোমাসহ গ্রেপ্তার ১
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৬-১১-২০২৫ ০৯:০৯:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১১-২০২৫ ০৯:০৯:০৬ অপরাহ্ন
প্রতীকী ছবি
রাজধানীর মোহাম্মদপুরে ৬টি পেট্রোল বোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। এ সময় তার কাছ থেকে ৬টি পেট্রোল বোমা, ১টি সামুরাই, ১টি গ্যাস লাইটার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে র্যাব।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বছিলা গার্ডেন সিটি এলাকার আরব মিশন পাবলিক স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ফেরদৌস ওরফে বারেক ওরফে ভাতিজা। তিনি ভোলার দুলারহাট এলাকার ওমর আলীর সন্তান।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ১৭ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ডাকা শাটডাউনকে কেন্দ্র করে মোহাম্মদপুরের তিন রাস্তা, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল। আজকে তারা একসাথে সমবেত হয়ে এমন নাশকতা ঘটানোর কথা ছিল। এর আগেই আমরা তাদের গ্রেফতার করি।
তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স