রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-১১-২০২৫ ০৭:২৪:২১ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১১-২০২৫ ০৮:২৬:৪০ অপরাহ্ন
ফাইল ছবি
মানবতাবিরোধী মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিমকোর্ট।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এই চিঠি পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ট্রাইবুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে এই মামলায় রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবারও সেনা মোতায়েন করতে চিঠি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে। সেই অনুযায়ী সেনাও মোতায়েন করা হয়েছিল সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স