ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৫:১২:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৫:৫৫:৪৪ অপরাহ্ন
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাস এলাকায় সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রোববার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে ‘সশস্ত্র বাহিনী দিবস- ২০২৫’ উদযাপন উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ নিম্নোক্ত স্থানে সর্বসাধারণের দেখার জন্য ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।

স্থানগুলো হলো: ঢাকায় সদরঘাট, চট্টগ্রামে নেভাল বার্থ/বিএন আরআরবি, খুলনায় নেভাল বার্থ/রকেট ঘাঁট, দিগরাজ নেভাল বার্থ/মোংলা বন্দর, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁট ও চাঁদপুরে চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাঁট।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ