ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ট্রাইব্যুনালে যে রায় হোক, কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৪:৪৮:২০ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৮:১৭:৫৩ অপরাহ্ন
​ট্রাইব্যুনালে যে রায় হোক, কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ​ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৬ নভেম্বর) দুপুর ২টায় বরিশাল পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কিংবা খুব মন্দ নয়, মাঝামাঝি পর্যায়ে শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রি ফেয়ার উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেবার নির্দেশ দেয়া হয়েছে।

দেশে এখন সবাই নির্বাচনমুখী জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ