ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

'​বেওয়ারিশ জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম'

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০২:২৪:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০২:২৪:৫২ অপরাহ্ন
'​বেওয়ারিশ জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম' ​ছবি: সংগৃহীত
রাজধানীর রায়েরবাজারে গণকবরে শায়িত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করতে আসছেন আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম। আগামী ৫ ডিসেম্বর তারা দেশে আসবে এবং ৭ ডিসেম্বরের থেকে কাজ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

রোববার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি এ কথা জানান। এসময় গণকবরের শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্ট টিম বাংলাদেশে আসবে। শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া ৭ ডিসেম্বর শুরু হবে। এখানে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। সিআইডি বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে।

উপদেষ্টা আশাবাদী, অভ্যুত্থানে শহীদ হওয়া সবার পরিচয় শনাক্ত করতে পারবেন এবং শহীদদের তালিকায় যুক্ত করবেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ