ডিপিডিসির বোর্ড চেয়ারম্যান পরিবর্তন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-১১-২০২৫ ০১:১১:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১১-২০২৫ ০১:১১:৩৮ অপরাহ্ন
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব হামিদুর রহমান খানকে পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে। তিনি মো. এহছানুল হকের স্থলাভিষিক্ত হবেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব ফারজানা খানম স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য জানা গেছে।
পত্রে বলা হয়, বিদ্যুৎ বিভাগের আওতাধীন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লি.-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত মো. এহছানুল হক, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়-এঁর পরিবর্তে হামিদুর রহমান খান, অবসরপ্রাপ্ত সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-কে ডিপিডিসি লি.এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হলো।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স