ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসির সঙ্গে সংলাপে ছয় রাজনৈতিক দল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১১:২৭:৩৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১১:২৭:৩৫ পূর্বাহ্ন
ইসির সঙ্গে সংলাপে ছয় রাজনৈতিক দল সংবাদচিত্র: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) দ্বিতীয় দিনের সংলাপ শুরু করেছে। রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সংলাপ শুরু হয়েছে। সংলাপটি বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে।

সংলাপে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তার উপস্থিত রয়েছেন।

এদিকে বিকেলে ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সংলাপ করবে ইসি।

বর্তমানে ইসিতে নিবন্ধিত দল রয়েছে ৫৩টি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ