ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল: সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৩:২৫:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৭:৪৪:০৬ অপরাহ্ন
নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল: সেনাপ্রধান সংবাদচিত্র: সংগৃহীত
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব, নারী ক্ষমতায়ন ও চাচ্ছি। আমাদের ভাবতে হবে দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। নতুন ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, পূর্বসূরিদের মতো দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক, জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা প্রমুখ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ