ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমরা কলাপাড়াবাসীর পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০১:৩৩:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০১:৩৩:০৯ অপরাহ্ন
আমরা কলাপাড়াবাসীর পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ শয্যার হাসপাতাল ক্যাম্পাসসহ হাসপাতাল অভ্যন্তরের প্লাস্টিক পলিথিন, ময়লাআবর্জনাসহ সকল বর্জ্য অপসারণের কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে। আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে। এতে সংগঠনের ৫০ জন সদস্য অংশ নেন। হাসপাতাল অভ্যন্তরের প্রত্যেকটি কক্ষ, টয়লেট, বাথরুমসহ হাসপাতাল ক্যাম্পাসের ভিতরে ড্রেনের সকল ধরনের বর্জ্য অপসারণ করা হয়। ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষায় এমন সচেতনতামূলক কার্যক্রমকে মানুষ স্বাগত জানিয়েছেন।

সংগঠক নজরুল ইসলাম, নাজমুস সাকিব, হেমায়েত উদ্দিন জানান, নিজেদের দায়বোধের জায়গা থেকে তারা ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধে তারা হাসপাতাল ক্যাম্পাস, ড্রেন, টয়লেট বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হয়েছে। তারা বলেন, ‘ আমার কলাপাড়া পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে।  একই সময় পৌরপ্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ এর নির্দেশনায় মশক নিধন স্প্রে করা হয়েছে। উল্লেখ্য কলাপাড়ায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ