থাইল্যান্ডে চলছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। সেখানেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করছেন তিনি। শুরু থেকেই দর্শক এবং বিচারকদের নজর কাড়ছেন মিথিলা।
প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অনলাইন ভোটিং চলছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘পিপলস চয়েজ’ বিভাগে ১২ নভেম্বর রাত ৮টা পর্যন্ত মিথিলা ১ লাখ ৯২ হাজার ৩১৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তিনি আরও এগিয়ে যান এবং ভোরের দিকে উঠে আসেন দ্বিতীয় স্থানে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মিথিলা শীর্ষে রয়েছেন।
ফিলিপাইন ও চিলির প্রতিযোগীদের পেছনে ফেলে মিথিলার এই এগিয়ে যাওয়া এখন আলোচনার কেন্দ্রবিন্দু। শুধু ‘পিপলস চয়েজ’ নয়, অন্যান্য বিভাগেও তিনি দারুণ পারফর্ম করছেন। ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’ বিভাগে রয়েছেন প্রথম স্থানে, ‘মিস কনজেনিয়ালিটি’ ও ‘বেস্ট ইভিনিং গাউন’ বিভাগে দ্বিতীয় এবং ‘বেস্ট স্কিন’ বিভাগে তৃতীয় স্থানে আছেন মিথিলা।ভোট চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। তাই এখন সবাই আহ্বান জানাচ্ছেন- ফোনে কয়েক মিনিট সময় দিয়ে বাংলাদেশের জন্য ভোট দিন, ভোট দিন তানজিয়া জামান মিথিলাকে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন