ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জাতীয় ঈদগাহের সামনে মিলল ড্রামভর্তি খণ্ডিত মরদেহ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৭:২৩:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৭:২৩:১৪ অপরাহ্ন
​জাতীয় ঈদগাহের সামনে মিলল ড্রামভর্তি খণ্ডিত মরদেহ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
রাজধানীর জাতীয় ঈদগাহের সামনের সড়কে দুটি ড্রাম থেকে একজন পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ৬টার দিকে নীল রঙের দুটি ছোট প্লাস্টিকের ড্রাম দেখতে পায় পুলিশ। পরে সন্দেহ হলে ড্রাম খুলে ভেতরে একজন পুরুষের মাথাসহ কয়েক টুকরো মরদেহ পাওয়া যায়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম খান বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ড্রাম থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে একটি ভ্যানগাড়িতে করে ড্রাম দুটি রেখে যাওয়া হয়। পরে সন্ধ্যায় সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে ড্রাম খুলে টুকরো টুকরো করা একজন পুরুষের মরদেহ পাওয়া যায়। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ