ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​যুক্তরাষ্ট্রে শেষ হলো ইতিহাসের দীর্ঘতম শাটডাউন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০২:২২:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০২:২২:৪০ অপরাহ্ন
​যুক্তরাষ্ট্রে শেষ হলো ইতিহাসের দীর্ঘতম শাটডাউন ​ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ৪৩ দিনের সরকারি অচলাবস্থা বা শাটডাউন শেষ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১২ নভেম্বর) সিনেট ও প্রতিনিধি পরিষদে পাস হওয়া একটি অন্তর্বর্তী অর্থ বিলে স্বাক্ষর করেন। এর মাধ্যমে দেশের সরকারি দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম পুনরায় চালু হবে। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম শাটডাউন ছিল।

ওভাল অফিসে বিলটিতে স্বাক্ষর করার সময় ট্রাম্প বলেন, ‘আমরা কখনো চাঁদাবাজির কাছে নত হবো না। এতদিন যে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, সেটি আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে জনগণ মনে রাখবে।’

নতুন অর্থ বিল অনুযায়ী সামরিক নির্মাণ, ভেটেরান্স অ্যাফেয়ার্স, কৃষি দপ্তর এবং কংগ্রেসের কার্যক্রম আগামী শরৎ পর্যন্ত অর্থায়নের নিশ্চয়তা দেওয়া হয়েছে। বাকি সরকারি দপ্তরগুলোর তহবিল বরাদ্দ দেওয়া হবে জানুয়ারির শেষ পর্যন্ত।

শাটডাউনের কারণে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারীর মধ্যে কয়েক লাখ বেতন ছাড়া এবং কিছু বাধ্যতামূলক ছুটিতে ছিলেন। এতে বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট বাতিল হয় এবং এভিয়েশন খাতে ধাক্কা লেগেছিল। বিল পাস হওয়ায় বাধ্যতামূলক ছুটিতে থাকা প্রায় ৬ লাখ ৭০ হাজার সরকারি কর্মচারী আবার কাজে যোগ দেবেন। একই সঙ্গে যারা গত ৪৩ দিন বিনা বেতনে কাজ করেছেন, তাদের বকেয়া বেতনও দেওয়া হবে। শাটডাউনের কারণে যারা বরখাস্ত হয়েছিলেন, তারা পুনর্বহাল হবেন।

ওভাল অফিসে উপস্থিত ছিলেন স্পিকার মাইক জনসনসহ রিপাবলিকান নেতারা। জনসন বলেন, ডেমোক্র্যাটরা জানত শাটডাউনের কারণে জনগণের কষ্ট হবে, তবুও তারা বিলের পক্ষে ভোট দেননি। প্রক্রিয়াটি তাই ছিল অর্থহীন। একাধিক ডেমোক্র্যাট এই বিল পাসকে ‘অত্যধিক ছাড়’ হিসেবে দেখছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ