ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা বন্ধের আহ্বান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৩-১১-২০২৫ ১২:৩৩:০০ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৩-১১-২০২৫ ১২:৪৭:১১ পূর্বাহ্ন
ফাইল ছবি
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ায় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে আনুষ্ঠানিকভাবে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে অন্তবর্তী সরকার।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এক উচ্চপদস্থ কূটনৈতিকের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বাসস।
সূত্রটি জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন একজন পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’।
ভারতীয় কূটনীতিককে জানানো হয়েছে, তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স