ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণ, উপকূল দিবস ঘোষণার দাবি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-১১-২০২৫ ০৮:৩০:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১১-২০২৫ ০৮:৩০:২৩ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে ঘুর্ণিঝড়ের তাণ্ডবে সৃষ্ট জলোচ্ছ্বাসে পটুয়াখালী, ভোলাসহ দক্ষিণ উপকূলের কয়েক লাখ মানুষের করুণ মৃত্যু হয়। এসব নিহত মানুষের স্মরণে ও সম্মানে পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’ এ কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি হুমায়ুন কবির, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, নাজমুস সাকিব, নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা উপকূলীয় মানুষের হতাহতের ঘটনাকে ধারণ করতে এই দিনকে সরকারিভাবে উপকূল দিবস ঘোষণা করার দাবি জানান। এর আগে ১২ নভেম্বরের ঘুর্ণিঝড়ে নিহতদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স