বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-১১-২০২৫ ০২:৩৯:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১১-২০২৫ ০২:৩৯:৩০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিএনপি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মানবাধিকারের অবস্থা, আসন্ন জাতীয় নির্বাচনসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলের অবস্থান তুলে ধরেন।
সূত্র জানিয়েছে, বৈঠকটি সৌজন্যমূলক হলেও এতে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইউরোপীয় ইউনিয়নের আগ্রহের প্রতিফলন দেখা গেছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স