ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২০ রাউন্ড গুলিসহ ২ শটগান জব্দ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-১১-২০২৫ ০৯:৪৫:২৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-১১-২০২৫ ০৯:৪৫:২৫ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ২০ রাউন্ড গুলি ও ২টি শটগান জব্দ করেছে প্রশাসন। একই অভিযানে ট্রাক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দুটি ট্রাক ও ১৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুটি নোহা গাড়িতে অভিযান চালিয়ে ২০ রাউন্ড গুলি ও দুটি শটগান জব্দ করা হয়।
অভিযান চলাকালে সড়ক ও জনপথে শৃঙ্খলা বজায় রাখা এবং যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, ‘সাধারণ মানুষের চলাচলে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং সড়কে শৃঙ্খলা বজায় থাকে, সে লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। আইনের সীমা লঙ্ঘনের কারণে একটি নোহা গাড়ি থেকে ২টি শটগান ও ২০ রাউন্ড গুলি জব্দ করে শিবচর থানায় পাঠানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে জব্দকৃত দুটি শটগান ও ২০ রাউন্ড গুলি থানায় পাঠানো হয়েছে। অস্ত্রগুলোর লাইসেন্স যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযান শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে সাধারণ পথচারীদের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স