একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে : মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-১১-২০২৫ ০৩:০২:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১১-২০২৫ ০৪:২০:০৪ অপরাহ্ন
একটা দল ইসলামের অপব্যাখ্যা দিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছে। যারা এ ধরনের মুনাফেকি করে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ভোট হলে নিজেদের অস্তিত্ব থাকবে না। সে কারণে ভয় পায়। ফলে জামায়াত নানা অজুহাতে নির্বাচন পেছাতে চায়।’
ফখরুল বলেন, ‘দীর্ঘ ৯ মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরও অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চাইলে এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে।’
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৫ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে।’
এ দেশের মানুষ তাড়া করেছে বলেই হাসিনা পালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতে থেকে দেশের সর্বনাশ না করে সাহস থাকলে দেশে এসে আন্দোলন করেন, মানুষের সম্পদ নষ্ট করলে কখনও দেশে ফিরতে পারবে না। যে অন্যায় করছেন তার প্রায়শ্চিত্ত করবেন, জেল খাটবেন। আমাদের নেত্রী খালেদা জিয়াকে বিনা অপরাধ অনেক বছর জেল খাটিয়েছিলেন।’
ফখরুল বলেন, ‘শেখ হাসিনা সন্ত্রাস দিয়ে টিকে থাকতে চায়, দেশের মানুষ আওয়ামী লীগকে কখনও ক্ষমা করবে না।’
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স