টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১১-১১-২০২৫ ১১:৫৫:৩৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
১১-১১-২০২৫ ১১:৫৫:৩৪ পূর্বাহ্ন
বাংলাদেশের বিরুদ্ধে মঙ্গলবার (১১ নভেম্বর) প্রথম টেস্ট টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। সিলেটে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের টেস্ট ক্যাপ পেয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। মুরাদকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
এই ম্যাচের জন্য দুই পেসার ও তিন স্পিনারকে নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ড দলে অভিষেক হচ্ছে জর্ডান নিল ও কেড কারমাইকেলের। ১৯ বছর বয়সী নিলের অভিষেক হচ্ছে আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে।
২০২৩ সালের এপ্রিলে দুই দল টেস্টে মুখোমুখি হয়েছিল। মিরপুরে সেই ম্যাচে চার দিনেই জিতেছিল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কুর্টিস ক্যাম্ফার, লোরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকক্যার্থি, ম্যাথু হাম্ফ্রেস, ক্রেইগ ইয়াং।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স