ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৭:৪১:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৭:৪১:০৭ অপরাহ্ন
​কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর ​ছবি: সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামে লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌদ্দগ্রামগামী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী মারা যান। আহত হন পাঁচজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ