ডিএমপির ৫ কর্মকর্তাকে বদলি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-১১-২০২৫ ০৫:৪০:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১১-২০২৫ ০৫:৪০:৫৬ অপরাহ্ন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বদলি কর্মকর্তারা হলেন: ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের মো. নাজিম উদ্দিন আল আজাদকে লালবাগ বিভাগে, মোহাম্মদ আবু তাহেরকে ট্রাফিক ওয়ারী বিভাগে, এস্টেট বিভাগের মো. শওকত আলীকে রমনা বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের মো. জাহিদ হোসেনকে মতিঝিল বিভাগে এবং প্রটেকশন বিভাগের কে এইচ এম এরশাদকে উত্তরা বিভাগে বদলি করা হয়েছে।
এর আগে, গত ২৩ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক জুবায়ের এলএলএমকে ক্রাইম বিভাগে উপপুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, অন্যদিকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান পিপিএমকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে।
একই আদেশে ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স