ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৩১ বন্দি নিহত
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১০-১১-২০২৫ ০১:২৬:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১১-২০২৫ ০১:২৬:৫৪ অপরাহ্ন
ইকুয়েডরের কারাগারগুলোতে একের পর এক দাঙ্গার ঘটনা ঘটছে। ছবি: রয়টার্স
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের একটি কারাগারে দাঙ্গায় অন্তত ৩১ বন্দী নিহত হয়েছেন। রোববার (৯ নভেম্বর) সারা দিন ধরে চলা দাঙ্গায় এই প্রাণহানির ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এসএনএআই কারা সংস্থার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, একুয়াডোরের বৃহত্তম শহর গুয়াকিলের দক্ষিণে বন্দর শহর মাচালার কারাগারে ২৭ জন বন্দি শ্বাসরুদ্ধ হয়ে এবং ‘ফাঁসিতে ঝুলে তাৎক্ষণিকভাবে’ মারা যান।
দেশটির কারা সংস্থা এসএনএআই সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ইকুয়েডরের বৃহত্তম শহর গুয়াকিলের দক্ষিণে বন্দর শহর মাচালার কারাগারে ২৭ জন বন্দীর ‘শ্বাসরুদ্ধ হয়ে এবং ফাঁসিতে ঝুলে’ মৃত্যু হয়েছে। একই কারাগারে পৃথক ঘটনায় আরও চারজন বন্দীর মৃত্যু হয়েছে
দাঙ্গা পুলিশ কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছে এসএনএআই। নতুন করে তৈরি করা সর্বোচ্চ নিরাপত্তার একটি স্থাপনায় বন্দীদের পুনর্বিন্যাস করতে গেলে দাঙ্গা শুরু হয়। তবে ঠিক কীভাবে দাঙ্গা ছড়ায় সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি।
কয়েক বছর ধরে ইকুয়েডরের কারাগারগুলোতে একের পর এক দাঙ্গার ঘটনা ঘটছে আর তাতে কয়েক শ বন্দীর মৃত্যু হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে একটি কারাগারে দাঙ্গায় অন্তত ১৪ জন নিহত হন। এর কয়েকদিন পর আরেকটি কারাগারে অন্তত ১৭ জন বন্দী নিহত হন।
প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার প্রশাসন এসব সহিংসতার জন্য প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রগুলোকে দায়ী করেছে, যারা আঞ্চলিক নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের জন্য লড়াইরত। প্রশাসন অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স