ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​আরেক দফা বাড়ল জেট ফুয়েলের দাম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৭:২১:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৭:২১:৪০ অপরাহ্ন
​আরেক দফা বাড়ল জেট ফুয়েলের দাম ​ছবি: সংগৃহীত
বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন দর বলবৎ থাকবে।

রোববার (৯ নভেম্বর) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বরে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ৯৯ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ১০০ টাকা ২৪ পয়সা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার শূন্য দশমিক ৬৫৪৫ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬৬০৪ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম  ৯৬ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ২৯ পয়সা করা হয়েছিল। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার শূন্য দশমিক ৬৩৩৩ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬৫৪৫ ডলার নির্ধারণ করা হয়েছিল।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ