ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কাউখালী মহিলা কলেজে নবীনবরণ ও জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০২:৫১:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০২:৫১:১৬ অপরাহ্ন
​কাউখালী মহিলা কলেজে নবীনবরণ ও জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পিরোজপুরের কাউখালী মহিলা ডিগ্রী কলেজের নবীনবরণ ও ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান রোববার ( ৯  নভেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অলোক কর্মকার। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি  ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ। 

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান, সহকারী অধ্যাপক নুর নাহার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কলেজ গভর্নিং বডির সদস্য রাকিব তালুকদার, কিরন হালদার ও মো.নুরুজ্জামান। 

অনুষ্ঠানে নবাগত একাদশ শ্রেণির  শিক্ষার্থীদের বরণ ও  ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬ জন ছাত্রীকে সম্মাননা প্রদান করা হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ