ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সিইসির সঙ্গে সাংবাদিক প্রতিনিধিদের বৈঠক শুরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০১:১২:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৪:১২:০৪ অপরাহ্ন
​সিইসির সঙ্গে সাংবাদিক প্রতিনিধিদের বৈঠক শুরু সংবাদচিত্র: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাংবাদিকদের সংগঠন বিজেসি, আরএফইডি ও বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের নীতিমালা সংশোধনের প্রস্তাব দেওয়া হবে। প্রতিনিধিরা সিইসির কাছে নীতিমালায় প্রস্তাবিত সংশোধনীর কপি তুলে দেবেন এবং দ্রুত নীতিমালা সংশোধনে প্রয়োজনীয় উদ্যাগ নেওয়ার জন্য সিইসিকে অনুরোধ জানানো হবে।

আরএফইডির সভাপতি কাজী জেবেল, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অন্যরা প্রতিনিধি দলে রয়েছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ