ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​তিন দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১২:২০:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১২:৪৫:২৪ অপরাহ্ন
​তিন দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ের লক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি সংগঠনের শিক্ষকরা।

শিক্ষকদের দাবিগুলো হলো-

১/ সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন

২/ চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা এবং

৩/ শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

অংশগ্রহণকারী শিক্ষকরা জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে একাধিকবার আলোচনায় বসা হলেও ফল পাওয়া যায়নি উল্লেখ করে তারা জানান, তাই এবার রাজপথেই সমাধান আদায়ের ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ