ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​গর্ভবতী গরু জবাই, ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৪:২০:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৪:২০:৫১ অপরাহ্ন
​গর্ভবতী গরু জবাই, ১০ হাজার টাকা জরিমানা ​ফাইল ছবি
গর্ভবতী পশু জবাইয়ের অপরাধে পটুয়াখালীর কলাপাড়ায় সুলতান (৫৫) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় লালুয়ার বানাতি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড কার্যকর করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো ইয়াসীন সাদেক এ অভযান পরিচালনা করেন।  

তিনি জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০২১-এর ৮ বিধি লংঘনের অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪ ধারায় ১০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ওই ব্যক্তিকে। 

অভিযানে কলাপাড়া থানা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সহযোগিতা করে। এসময় বাজার কমিটির সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরউপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ