ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​চট্টগ্রামে গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৬:৫৯:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৬:৫৯:৫৭ অপরাহ্ন
​চট্টগ্রামে গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ ​ছবি: সংগৃহীত

চট্টগ্রামে গণসংযোগকালে মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-পাঁচলাইশ) আসনের মনোনীত সংসদ সদস্যপ্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পর দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

এ সময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় কে বা কারা তাকে গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি।

এর আগে সোমবার (৩ নভেম্বর) বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ