ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০২:৪৫:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৬:০৫:১৩ অপরাহ্ন
পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল ​ছবি: সংগৃহীত
অ্যার্টনি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন মো. আসাদুজ্জামান। বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নির্বাচনে অংশের বিষয়ে তিনি আরও বলেন, আমি ভোট করবো। নমিনেশন চেয়েছি। এখন অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি। অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে দিয়ে আমি ভোট করবো। যখন সময় আসবে তখন করবো।

নমিনেশন পাচ্ছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি আশাবাদী।

বিএনপি ২৩৭টি আসনে গত সোমবার দলীয় মনোনয়ন ঘোষণা করেছেন। এর মধ্যে ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে।

আসাদুজ্জামান ঝিনাইদহ – ১ (শৈলকূপা) আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। এ আসনে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি।

অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ