ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশ কোনদিকে যাবে নির্ভর করছে নির্বাচনের ওপর: সিইসি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-১১-২০২৫ ১২:১৪:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১১-২০২৫ ১২:৩৬:৩৭ অপরাহ্ন
দেশ কোনদিকে যাবে নির্ভর করছে নির্বাচনের ওপর: সিইসি সংবাদচিত্র: সংগৃহীত
বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় দেশ কোনদিকে যাবে, তা আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

সিইসি বলেন, রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কখনও একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সম্ভব নয়। ১০ লাখ লোক নির্বাচনী কার্যক্রমে যুক্ত থাকবেন। যারা জেলে আছে এবং প্রবাসীদের জন্যও এবার অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোট দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

আনসার সদস্যদের উদ্দেশ্যে সিইসি বলেন, একটা বাহিনীর সদস্য হওয়া ছাড়াও আমরা কিন্তু এই দেশের নাগরিক। আমাদের একটা নাগরিক দায়িত্বও আছে।

তিনি বলেন, যেকোনো নির্বাচনে, বিশেষ করে এই নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশাল ভূমিকা থাকবে। আমার বলতে দ্বিধা নেই, বাহিনী হিসেবে কিন্তু এটাই সর্ববৃহৎ বাহিনী। দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় বিশেষ করে, গ্রামাঞ্চলে আমি দেখেছি প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন সমস্ত বাহিনীর সদস্যরা ঝাঁপিয়ে পড়েন। 

এ এম এম নাসির উদ্দিন বলেন, এআইয়ের অপব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, আমি আজ ট্রেনিংয়ের যে কম্পোনেন্টস বিশেষ করে প্রাকটিক্যাল একটা ডেমোনস্ট্রেশন দেখলাম, একটা ডামি ইলেকশন সেন্টার করে ভোটাররা আসছেন, ভোট দিচ্ছেন, প্রিজাইডিং পুলিং অফিসার কী কী রোল প্লে করে এবং অনাকাঙ্খিত যে ধরনের ঘটনা ঘটতে পারে ভোটকেন্দ্রে, সেটার যে একটা ডামি এক্সারসাইজ আমি দেখলাম। এই ধরনের প্রশিক্ষণই হওয়া উচিত।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ